নাগদহের সোনাতন থেকে গাঁজাসহ মালেক আটক, এক বছরের জেল
- আপলোড তারিখঃ
০৬-১০-২০২০
ইং
প্রতিবেদক, মুন্সীগঞ্জ:
গাঁজাসহ আব্দুল মালেক (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ী ফাঁড়ি পুলিশ। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে ঘোলদাড়ী ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই গাফফার গোপন সংবাদের অভিযান চালিয়ে সোনাতন গ্রাম থেকে ১৫গ্রাম গাঁজাসহ মালেককে আটক করে। আটক আব্দুল মালেক নাগদহ ইউনিয়নের সোনাতন গ্রামের মৃত বাবর আলী মন্ডলের ছেলে। পরে তাকে থানায় নেওয়া হলে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মালেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কমেন্ট বক্স