নাগদহের সোনাতন থেকে গাঁজাসহ মালেক আটক, এক বছরের জেল

আপলোড তারিখঃ 2020-10-06 ইং
নাগদহের সোনাতন থেকে গাঁজাসহ মালেক আটক, এক বছরের জেল ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুন্সীগঞ্জ: গাঁজাসহ আব্দুল মালেক (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ী ফাঁড়ি পুলিশ। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে ঘোলদাড়ী ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই গাফফার গোপন সংবাদের অভিযান চালিয়ে সোনাতন গ্রাম থেকে ১৫গ্রাম গাঁজাসহ মালেককে আটক করে। আটক আব্দুল মালেক নাগদহ ইউনিয়নের সোনাতন গ্রামের মৃত বাবর আলী মন্ডলের ছেলে। পরে তাকে থানায় নেওয়া হলে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মালেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)