চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় গুরুতর জখম এক শিশু
- আপলোড তারিখঃ
১১-০৯-২০২০
ইং
নিজস্ব প্রদিবেদক:
চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় জাহিদ হাসান (৮) নামের এক শিশু গুরুতর জখম হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা কুটিরপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের সহায়তায় ইজিবাইক চালক শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জাহিদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। জখম জাহিদ তালতলা গ্রামের কুটিরপাড়ার জিলোন মোল্লার ছেলে।
জানা যায়, কুটিরপাড়ায় বাড়ির সামনের দোকান থেকে একটি চকলেট কিনে রাস্তা পার হচ্ছিল জাহিদ। এ সময় চুয়াডাঙ্গা বড় বাজার থেকে তালতলাগামী একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর জখম হয় সে। সঙ্গে সঙ্গে ইজিবাইক চালক ইজিবাইক থামিয়ে দ্রæত স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে শিশু জাহিদকে উন্নত চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেনভ। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ বলেন, ইজিবাইকের ধাক্কায় পাকা রাস্তার ওপর ছিটকে পড়ায় শিশুটির মাথায় গুরুতর জখমসহ শরীরের বিভিন্ন স্থানে কেটে-ছিলে গেছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কমেন্ট বক্স