চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় গুরুতর জখম এক শিশু

আপলোড তারিখঃ 2020-09-11 ইং
চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় গুরুতর জখম এক শিশু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রদিবেদক: চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় জাহিদ হাসান (৮) নামের এক শিশু গুরুতর জখম হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা কুটিরপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের সহায়তায় ইজিবাইক চালক শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জাহিদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। জখম জাহিদ তালতলা গ্রামের কুটিরপাড়ার জিলোন মোল্লার ছেলে। জানা যায়, কুটিরপাড়ায় বাড়ির সামনের দোকান থেকে একটি চকলেট কিনে রাস্তা পার হচ্ছিল জাহিদ। এ সময় চুয়াডাঙ্গা বড় বাজার থেকে তালতলাগামী একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর জখম হয় সে। সঙ্গে সঙ্গে ইজিবাইক চালক ইজিবাইক থামিয়ে দ্রæত স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে শিশু জাহিদকে উন্নত চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেনভ। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ বলেন, ইজিবাইকের ধাক্কায় পাকা রাস্তার ওপর ছিটকে পড়ায় শিশুটির মাথায় গুরুতর জখমসহ শরীরের বিভিন্ন স্থানে কেটে-ছিলে গেছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)