আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর জেল
- আপলোড তারিখঃ
০৩-০৯-২০২০
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় আলমগীর হোসেন নামের এক মাদকসেবীকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, আলমডাঙ্গার এরশাদপুর গ্রামের হোসেন আলীর ছেলে আলমগীর হোসেন বুধবার সন্ধ্যায় গাঁজা সেবন করছিলেন। এ সময় থানা পুলিশের এসআই সুলতান ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে গাঁজা সেবনরত অবস্থায় আলমগীরকে আটক করেন। এ সময় বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাঁজা সেবনের দায়ে আলমগীর হোসনেক ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আজ তাঁকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হবে।
কমেন্ট বক্স