আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর জেল

আপলোড তারিখঃ 2020-09-03 ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর জেল ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় আলমগীর হোসেন নামের এক মাদকসেবীকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, আলমডাঙ্গার এরশাদপুর গ্রামের হোসেন আলীর ছেলে আলমগীর হোসেন বুধবার সন্ধ্যায় গাঁজা সেবন করছিলেন। এ সময় থানা পুলিশের এসআই সুলতান ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে গাঁজা সেবনরত অবস্থায় আলমগীরকে আটক করেন। এ সময় বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাঁজা সেবনের দায়ে আলমগীর হোসনেক ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আজ তাঁকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)