শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি আটক

  • আপলোড তারিখঃ ২৭-০৮-২০২০ ইং
কার্পাসডাঙ্গায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি আটক
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের অভিযানে ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি আটক হয়েছে। আটককৃত আসামি কাঞ্চনতলার সিরাজুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩৯)। পুলিশ জানায়, গতকাল বুধবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের এসআই আতিকুর রহমান জুয়েল ও এএসআই রওশন আলীর নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালায় কার্পাসডাঙ্গা ইউনিয়নের কাঞ্চনতলার শরিফুলের নিজ বাড়িতে। এসময় পুলিশ সদস্যরা তাকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। এএসআই রওশন আলী জানান, শরিফুল ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী। গতকাল রাতেই তাকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ