ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের অভিযানে ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি আটক হয়েছে। আটককৃত আসামি কাঞ্চনতলার সিরাজুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩৯)। পুলিশ জানায়, গতকাল বুধবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের এসআই আতিকুর রহমান জুয়েল ও এএসআই রওশন আলীর নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালায় কার্পাসডাঙ্গা ইউনিয়নের কাঞ্চনতলার শরিফুলের নিজ বাড়িতে। এসময় পুলিশ সদস্যরা তাকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। এএসআই রওশন আলী জানান, শরিফুল ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী। গতকাল রাতেই তাকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়।
