শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জামজামিতে ভ্রাম্যমাণ আদালতে দুই ফার্মেসির মালিকের জরিমানা

  • আপলোড তারিখঃ ২৬-০৮-২০২০ ইং
জামজামিতে ভ্রাম্যমাণ আদালতে দুই ফার্মেসির মালিকের জরিমানা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার জামজামি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভুমি) হুমায়ন কবির এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় জামজামি বাজারের বাংলা মেডিক্যালের স্বত্বাধিকারী হাসমত আলীকে ড্রাগস আইনের ১৯৪০ এর ২৭ এবং ১৯৪০ এর ১৮৮ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, মালিছা ফার্মেসির মালিক দেলোয়ার হোসেনকে সরকারি আদেশ অমান্য করে গরুর ঔষধ এবং মানুষের ঔষধ একসাথে ফার্মেসীতে রাখায় দণ্ডবিধি ১৮৪০ এর ১৮৮ নং ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ