শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিস্ফোরক মামলায় আমান গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০২-১০-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় বিস্ফোরক মামলায় আমান গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. আমান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গত বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলার হায়দারপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমান চুয়াডাঙ্গা সদর উপজেলার হায়দারপুর গ্রামের মইনুল ইসলামের ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানার এফআইআর নম্বর ২০, তারিখ ২০ আগস্ট ২০২৪ এবং জিআর নম্বর ১৭৭-এর মামলায় পেনাল কোডের ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/১১৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৬ ধারায় তিনি তদন্তে প্রাপ্ত আসামি। চুয়াডাঙ্গা জেলা পুলিশের চলমান মাদক, চোরাচালান ও বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হিমেল রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ