আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার জামজামি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভুমি) হুমায়ন কবির এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় জামজামি বাজারের বাংলা মেডিক্যালের স্বত্বাধিকারী হাসমত আলীকে ড্রাগস আইনের ১৯৪০ এর ২৭ এবং ১৯৪০ এর ১৮৮ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, মালিছা ফার্মেসির মালিক দেলোয়ার হোসেনকে সরকারি আদেশ অমান্য করে গরুর ঔষধ এবং মানুষের ঔষধ একসাথে ফার্মেসীতে রাখায় দণ্ডবিধি ১৮৪০ এর ১৮৮ নং ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।
