আমঝুপির কাজলা নদীতে ডুবে শিশুর মৃত্যু
- আপলোড তারিখঃ
২৫-০৮-২০২০
ইং
প্রতিবেদক, আমঝুপি:
মেহেরপুর সদর উপজেলার খোকসা শেখপাড়া গ্রামে পানিতে ডুবে মাহফুজ (৮) নামের তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। মাহফুজ সদর উপজেলার খোকসা গ্রামের ছোট খোকনের ছেলে। স্থানীয়রা জানায়, মেহেরপুর সদর উপজেলা খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র মাহফুজ দুপুরের দিকে খোকসার পাশ দিয়ে বয়ে যাওয়া কাজলা নদীতে মাছ ধরতে যায়। এ সময় সে কচুরিপানায় আটকে পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করা হয়।
কমেন্ট বক্স