আমঝুপির কাজলা নদীতে ডুবে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2020-08-25 ইং
আমঝুপির কাজলা নদীতে ডুবে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আমঝুপি: মেহেরপুর সদর উপজেলার খোকসা শেখপাড়া গ্রামে পানিতে ডুবে মাহফুজ (৮) নামের তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। মাহফুজ সদর উপজেলার খোকসা গ্রামের ছোট খোকনের ছেলে। স্থানীয়রা জানায়, মেহেরপুর সদর উপজেলা খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র মাহফুজ দুপুরের দিকে খোকসার পাশ দিয়ে বয়ে যাওয়া কাজলা নদীতে মাছ ধরতে যায়। এ সময় সে কচুরিপানায় আটকে পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)