মেহেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে ট্রাই সাইকেল বিতরণ
- আপলোড তারিখঃ
২৫-০৮-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে ২০১৯-২০২০ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় গৃহীত চলাচলে অক্ষম ১০ জন প্রতিবন্ধীর মধ্যে ট্রাই সাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধীদের মধ্যে এসব ট্রাই সাইকেল বিতরণ করা হয়। মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মধ্যে ট্রাই সাইকেল বিতরণ করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলমের সভাপতিত্বে ট্রাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম। এ সময় মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার ১০ জন প্রতিবন্ধীর মধ্যে ট্রাই সাইকেল বিতরণ করা হয়।
কমেন্ট বক্স