মেহেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে ট্রাই সাইকেল বিতরণ

আপলোড তারিখঃ 2020-08-25 ইং
মেহেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে ট্রাই সাইকেল বিতরণ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে ২০১৯-২০২০ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় গৃহীত চলাচলে অক্ষম ১০ জন প্রতিবন্ধীর মধ্যে ট্রাই সাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধীদের মধ্যে এসব ট্রাই সাইকেল বিতরণ করা হয়। মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মধ্যে ট্রাই সাইকেল বিতরণ করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলমের সভাপতিত্বে ট্রাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম। এ সময় মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার ১০ জন প্রতিবন্ধীর মধ্যে ট্রাই সাইকেল বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)