করোনাজয়ী চুয়াডাঙ্গার এসপি জাহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা
- আপলোড তারিখঃ
১৯-০৮-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস জয় করা চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামকে বিভিন্ন সংগঠন, সরকারি-বেসরকারি অফিস, ব্যক্তি উদ্যোগে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাঁকে এ ফুলেল শুভেচ্ছা জানান। জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টায় পুলিশ সুপার জাহিদুল ইসলাম করোনাভাইরাস জয় করায় ফুলেল শুভেচ্ছা জানায় মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা চুয়াডাঙ্গা জেলা কমিটি। কমিটির পক্ষ থেকে পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে পুলিশ সুপার জাহিদুল ইসলামের হাতে ফুলেল তোড়া তুলে দেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি শাফিয়া শাহাব ও সাধারণ সম্পাদক কাজল রেখা। এ সময় তারা পুলিশ সুপার জাহিদুল ইসলামের সঙ্গে কুশল বিনিময় করেন।
কমেন্ট বক্স