করোনাজয়ী চুয়াডাঙ্গার এসপি জাহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা

আপলোড তারিখঃ 2020-08-19 ইং
করোনাজয়ী চুয়াডাঙ্গার এসপি জাহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস জয় করা চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামকে বিভিন্ন সংগঠন, সরকারি-বেসরকারি অফিস, ব্যক্তি উদ্যোগে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাঁকে এ ফুলেল শুভেচ্ছা জানান। জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টায় পুলিশ সুপার জাহিদুল ইসলাম করোনাভাইরাস জয় করায় ফুলেল শুভেচ্ছা জানায় মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা চুয়াডাঙ্গা জেলা কমিটি। কমিটির পক্ষ থেকে পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে পুলিশ সুপার জাহিদুল ইসলামের হাতে ফুলেল তোড়া তুলে দেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি শাফিয়া শাহাব ও সাধারণ সম্পাদক কাজল রেখা। এ সময় তারা পুলিশ সুপার জাহিদুল ইসলামের সঙ্গে কুশল বিনিময় করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)