বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর সীমান্তে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১৭-০৮-২০২০ ইং
জীবননগর সীমান্তে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন
প্রতিবেদক, সীমান্ত (জীবননগর): জীবননগর সীমান্ত ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় সীমান্ত ইউনিয়ন পরিষদের হলরুমে এ বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (জীবননগর-দামুড়হুদা সার্কেল) আবু রাসেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শুকুর প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল