ছবির ক্যাপশন:
প্রতিবেদক, সীমান্ত (জীবননগর):
জীবননগর সীমান্ত ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় সীমান্ত ইউনিয়ন পরিষদের হলরুমে এ বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (জীবননগর-দামুড়হুদা সার্কেল) আবু রাসেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শুকুর প্রমুখ।
