পুলিশের সক্ষমতা এখন অনেক বৃদ্ধি পেয়েছে : এসপি মুরাদ আলী
- আপলোড তারিখঃ
১৫-০৮-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী বলেছেন, জঙ্গিবাদ কখনো কোনো জাতি বা কোনো সমাজের জন্য মঙ্গল বয়ে আনতে পারে না। ইসলাম কখনো জঙ্গি, সন্ত্রাসবাদ পছন্দ করে না। তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশের সক্ষমতা এখন অনেক বৃদ্ধি পেয়েছে। জঙ্গি কর্মকাণ্ডকে প্রতিহত করার জন্য বাংলাদেশ পুলিশ সব সময় সর্বদা প্রস্তুত রয়েছে। পুলিশ সুপার এস এম মুরাদ আলী গতকাল শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর শহরের মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানায় নিজ উদ্যোগে মাদ্রাসার এতিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। পরে পুলিশ সুপার এস এম মুরাদ আলী মাদ্রাসাছাত্রদের মধ্যে খাবার ও করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করেন। এর পরে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, হাফেজ মাওলানা মো. আশরাফুল ইসলাম, মাদ্রাসা কমিটির উপদেষ্টা আব্দুল করিম, সদস্য আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স