পুলিশের সক্ষমতা এখন অনেক বৃদ্ধি পেয়েছে : এসপি মুরাদ আলী

আপলোড তারিখঃ 2020-08-15 ইং
পুলিশের সক্ষমতা এখন অনেক বৃদ্ধি পেয়েছে : এসপি মুরাদ আলী ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী বলেছেন, জঙ্গিবাদ কখনো কোনো জাতি বা কোনো সমাজের জন্য মঙ্গল বয়ে আনতে পারে না। ইসলাম কখনো জঙ্গি, সন্ত্রাসবাদ পছন্দ করে না। তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশের সক্ষমতা এখন অনেক বৃদ্ধি পেয়েছে। জঙ্গি কর্মকাণ্ডকে প্রতিহত করার জন্য বাংলাদেশ পুলিশ সব সময় সর্বদা প্রস্তুত রয়েছে। পুলিশ সুপার এস এম মুরাদ আলী গতকাল শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর শহরের মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানায় নিজ উদ্যোগে মাদ্রাসার এতিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। পরে পুলিশ সুপার এস এম মুরাদ আলী মাদ্রাসাছাত্রদের মধ্যে খাবার ও করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করেন। এর পরে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, হাফেজ মাওলানা মো. আশরাফুল ইসলাম, মাদ্রাসা কমিটির উপদেষ্টা আব্দুল করিম, সদস্য আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)