বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত

  • আপলোড তারিখঃ ১৪-০৮-২০২০ ইং
কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মুকুল হোসেন (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মাঠে মোটর চালাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। নিহত মুকুল উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামের আব্দার মণ্ডলের ছেলে। নিহতের প্রতিবেশী স্কুলশিক্ষক আব্দুল ওয়াদুদ হোসেন জানান, সকালে মাঠে ধানের জমিতে পানি দেওয়ার জন্য মোটর চালু করতে যান। এ সময় মোটর ঘরে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তিনি মারা যান।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল