প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মুকুল হোসেন (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মাঠে মোটর চালাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। নিহত মুকুল উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামের আব্দার মণ্ডলের ছেলে। নিহতের প্রতিবেশী স্কুলশিক্ষক আব্দুল ওয়াদুদ হোসেন জানান, সকালে মাঠে ধানের জমিতে পানি দেওয়ার জন্য মোটর চালু করতে যান। এ সময় মোটর ঘরে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তিনি মারা যান।
