শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে চাল বিতরণ

  • আপলোড তারিখঃ ২৮-০৭-২০২০ ইং
কার্পাসডাঙ্গায় ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে চাল বিতরণ
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ করা হয়। কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান ভুট্টর সভাপতিত্বে হতদরিদ্রদের মধ্যে এই চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসারবৃন্ধ, ইউপি সচিব মহিউদ্দিন, ইউপি সদস্য আব্দুল হাকিম, মুকুল মোল্লা, মণ্টু মিয়া, ইয়াসমিন খাতুন, মনিরুজ্জামান বিশ্বাস, সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান, ভগু, আসলাম উদ্দিন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ