ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ করা হয়। কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান ভুট্টর সভাপতিত্বে হতদরিদ্রদের মধ্যে এই চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসারবৃন্ধ, ইউপি সচিব মহিউদ্দিন, ইউপি সদস্য আব্দুল হাকিম, মুকুল মোল্লা, মণ্টু মিয়া, ইয়াসমিন খাতুন, মনিরুজ্জামান বিশ্বাস, সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান, ভগু, আসলাম উদ্দিন প্রমুখ।
