মুজিবনগরে বয়স্ক ও বিধবা ভাতার কার্ড বিতরণ
- আপলোড তারিখঃ
২৭-০৭-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নে ২০২০-২১ অর্থবছরে নতুন করে তালিকা তৈরি করা সকল বয়স্ক ও বিধবা ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে বাগোয়ান ইউনিয়ন পরিষদ চত্বরে এ সকল ভাতার কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব। আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য শংকর বিশ্বাস, কাজী কোমর উদ্দীন সেলিম, আনোয়ারুল ইসলাম, এম এ খালেক, মহিলা মেম্বার নারগীস খাতুন ও শাহিনুর খাতুন। এ সময় ৫৫ জনকে বিধবা ও ৮৬ জনকে বয়স্ক ভাতার কার্ড দেওয়া হয়।
কমেন্ট বক্স