মুজিবনগরে বয়স্ক ও বিধবা ভাতার কার্ড বিতরণ

আপলোড তারিখঃ 2020-07-27 ইং
মুজিবনগরে বয়স্ক ও বিধবা ভাতার কার্ড বিতরণ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নে ২০২০-২১ অর্থবছরে নতুন করে তালিকা তৈরি করা সকল বয়স্ক ও বিধবা ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে বাগোয়ান ইউনিয়ন পরিষদ চত্বরে এ সকল ভাতার কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব। আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য শংকর বিশ্বাস, কাজী কোমর উদ্দীন সেলিম, আনোয়ারুল ইসলাম, এম এ খালেক, মহিলা মেম্বার নারগীস খাতুন ও শাহিনুর খাতুন। এ সময় ৫৫ জনকে বিধবা ও ৮৬ জনকে বয়স্ক ভাতার কার্ড দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)