শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে তিন কেজি গাঁজাসহ একজন আটক

  • আপলোড তারিখঃ ২৬-০৭-২০২০ ইং
মহেশপুরে তিন কেজি গাঁজাসহ একজন আটক
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুরে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল রাতে উপজেলার পাথরা গ্রামে অভিযান চালিয়ে বাবুল প্রফেসরের বাড়ির সন্নিকট হতে পাঁচপোতা গ্রামের গোলাম নবীর ছেলে মোহন বারী (৩২) কে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়। মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মহাইমিনুল ইসলামের নেতৃত্বে এসআই কাশেমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পাথরা গ্রামে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা করেছে। এব্যাপারে আসামীর বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ