ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুরে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল রাতে উপজেলার পাথরা গ্রামে অভিযান চালিয়ে বাবুল প্রফেসরের বাড়ির সন্নিকট হতে পাঁচপোতা গ্রামের গোলাম নবীর ছেলে মোহন বারী (৩২) কে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়। মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মহাইমিনুল ইসলামের নেতৃত্বে এসআই কাশেমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পাথরা গ্রামে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা করেছে। এব্যাপারে আসামীর বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
