দামুড়হুদায় গাঁজাসহ কুড়ুলগাছির ওমর আলী আটক
- আপলোড তারিখঃ
২৩-০৭-২০২০
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ ওমর আলীকে আটক করেছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে লোকনাথপুর বাজার এলাকায় পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করে পুলিশ। আটকৃত মাদক ব্যবসায়ী ওমর আলি (৩০) কুড়ুলগাছি পশ্চিমপাড়ার আলম হোসেনের ছেলে। দামুডহুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই তৌহিদুর রহমান শেখ, এএসআই মো. মসলেম উদ্দিন ও এএসআই মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। দামুড়হুদা মডেল থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকালই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স