দামুড়হুদায় গাঁজাসহ কুড়ুলগাছির ওমর আলী আটক

আপলোড তারিখঃ 2020-07-23 ইং
দামুড়হুদায় গাঁজাসহ কুড়ুলগাছির ওমর আলী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ ওমর আলীকে আটক করেছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে লোকনাথপুর বাজার এলাকায় পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করে পুলিশ। আটকৃত মাদক ব্যবসায়ী ওমর আলি (৩০) কুড়ুলগাছি পশ্চিমপাড়ার আলম হোসেনের ছেলে। দামুডহুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই তৌহিদুর রহমান শেখ, এএসআই মো. মসলেম উদ্দিন ও এএসআই মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। দামুড়হুদা মডেল থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকালই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)