করোনা প্রতিরোধে কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের মাস্ক বিতরণ
- আপলোড তারিখঃ
২০-০৭-২০২০
ইং
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
করোনা প্রতিরোধে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে কার্পাসডাঙ্গা বাজারের পথচারী, দোকানদার ও ক্রেতাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম এপির সভাপতিত্বে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তফিজ কচির নেতৃত্বে এ মাস্ক বিতরণ করা হয়। বাজারের দোকানদার, ক্রেতা ও পথচারীদের মধ্যে এ মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি এমদাদুল হক ইমন, খুরশিদ আলম নান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক রতন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম, আরিফুল (৩), প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মিলন, দপ্তর সম্পাদক বখতিয়ার খলজি বকুল, যুবলীগ নেতা আজিবর রহমান সিজার, মুকুল হোসেন, মনি ফুরুই, মনজুর রহমান লিটন, ফরহাদ হোসেন, আবু জাফর, মহিফুল, সানোয়ার খাবলী, মনজুর রাশেদ তুহিন, ওমিদুল, শাহিন খান, ডিউক, সালেকিন তরফদার, ছাগির, আরিফুল, ফারুক, জিহান, তারিকুল প্রমুখ।
কমেন্ট বক্স