করোনা প্রতিরোধে কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের মাস্ক বিতরণ

আপলোড তারিখঃ 2020-07-20 ইং
করোনা প্রতিরোধে কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের মাস্ক বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: করোনা প্রতিরোধে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে কার্পাসডাঙ্গা বাজারের পথচারী, দোকানদার ও ক্রেতাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম এপির সভাপতিত্বে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তফিজ কচির নেতৃত্বে এ মাস্ক বিতরণ করা হয়। বাজারের দোকানদার, ক্রেতা ও পথচারীদের মধ্যে এ মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি এমদাদুল হক ইমন, খুরশিদ আলম নান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক রতন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম, আরিফুল (৩), প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মিলন, দপ্তর সম্পাদক বখতিয়ার খলজি বকুল, যুবলীগ নেতা আজিবর রহমান সিজার, মুকুল হোসেন, মনি ফুরুই, মনজুর রহমান লিটন, ফরহাদ হোসেন, আবু জাফর, মহিফুল, সানোয়ার খাবলী, মনজুর রাশেদ তুহিন, ওমিদুল, শাহিন খান, ডিউক, সালেকিন তরফদার, ছাগির, আরিফুল, ফারুক, জিহান, তারিকুল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)