দর্শনায় ১৯০ কেজি ভারতীয় পেঁয়াজ উদ্ধার
- আপলোড তারিখঃ
১৯-০৭-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদন:
দর্শনা থানার চাকুলিয়া মাঠে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৯০ কেজি ভারতীয় পেঁয়াজ উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার বিকেল চারটার দিকে এ পেঁয়াজ উদ্ধার করা হয়। জানা যায়, শনিবার বিকেলে নিয়মিত টহলের মাধ্যমে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. জহুরুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত চাকুলিয়া গ্রামের মাঠ থেকে ১৯০ কেজি ভারতীয় পেঁয়াজ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৫ হাজার ৭ শ টাকা। উদ্ধার হওয়া পেঁয়াজ দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
কমেন্ট বক্স