দর্শনায় ১৯০ কেজি ভারতীয় পেঁয়াজ উদ্ধার

আপলোড তারিখঃ 2020-07-19 ইং
দর্শনায় ১৯০ কেজি ভারতীয় পেঁয়াজ উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দর্শনা থানার চাকুলিয়া মাঠে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৯০ কেজি ভারতীয় পেঁয়াজ উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার বিকেল চারটার দিকে এ পেঁয়াজ উদ্ধার করা হয়। জানা যায়, শনিবার বিকেলে নিয়মিত টহলের মাধ্যমে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. জহুরুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত চাকুলিয়া গ্রামের মাঠ থেকে ১৯০ কেজি ভারতীয় পেঁয়াজ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৫ হাজার ৭ শ টাকা। উদ্ধার হওয়া পেঁয়াজ দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)