শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৪ জুয়াড়ীর জরিমানা

  • আপলোড তারিখঃ ১৮-০৭-২০২০ ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৪ জুয়াড়ীর জরিমানা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ৪ জুয়াড়ীর কাছ থেকে ২ হাজার ৪ শ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার আলমডাঙ্গা খাসকররা ইউনিয়নের তিওরবিলা আইসি ক্যাম্পের টুআইসি এএসআই শরিফুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তিওরবিলা গ্রামের মৃত তাজের মণ্ডলের ছেলে টুটুল মণ্ডল (৪৫), একই গ্রামের খোকাই মণ্ডলের ছেলে ঝড়ু মণ্ডল (৬০), মৃত ছামছদ্দিন মণ্ডলের ছেলে মতলেব মণ্ডল (৬৫) ও মৃত চাঁন্দ শেখের ছেলে সৌরভ শেখকে (৫০) জুয়া খেলা অবস্থায় আটক করেন। এরপর আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ৪ শ টাকা করে মোট ২ হাজার ৪ শ টাকা জরিমানা করেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ