ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ৪ জুয়াড়ীর কাছ থেকে ২ হাজার ৪ শ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার আলমডাঙ্গা খাসকররা ইউনিয়নের তিওরবিলা আইসি ক্যাম্পের টুআইসি এএসআই শরিফুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তিওরবিলা গ্রামের মৃত তাজের মণ্ডলের ছেলে টুটুল মণ্ডল (৪৫), একই গ্রামের খোকাই মণ্ডলের ছেলে ঝড়ু মণ্ডল (৬০), মৃত ছামছদ্দিন মণ্ডলের ছেলে মতলেব মণ্ডল (৬৫) ও মৃত চাঁন্দ শেখের ছেলে সৌরভ শেখকে (৫০) জুয়া খেলা অবস্থায় আটক করেন। এরপর আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ৪ শ টাকা করে মোট ২ হাজার ৪ শ টাকা জরিমানা করেন।
