শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ৩৬ বোতল ফেনসিডিলসহ দম্পতি আটক

  • আপলোড তারিখঃ ১৬-০৭-২০২০ ইং
জীবননগরে ৩৬ বোতল ফেনসিডিলসহ দম্পতি আটক
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ এক দম্পতি আটক হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁদের আটক করা হয়। জানা যায়, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে জীবননগর থানার এসআই ওসমান গনি, এএসআই কামরুজ্জামান ও এএসআই হাবিব ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর বাসস্ট্যান্ডের পূর্বাশা কাউন্টারের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ৩৬ বোতল ফেনসিডিলসহ দর্শনা রাঙ্গিয়ারপোতা গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৪২) ও তাঁর স্ত্রীকে আটক করে পুলিশ। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ