ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ এক দম্পতি আটক হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁদের আটক করা হয়। জানা যায়, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে জীবননগর থানার এসআই ওসমান গনি, এএসআই কামরুজ্জামান ও এএসআই হাবিব ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর বাসস্ট্যান্ডের পূর্বাশা কাউন্টারের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ৩৬ বোতল ফেনসিডিলসহ দর্শনা রাঙ্গিয়ারপোতা গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৪২) ও তাঁর স্ত্রীকে আটক করে পুলিশ। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
