শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা

  • আপলোড তারিখঃ ১৬-০৭-২০২০ ইং
গাংনীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা
মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ভোক্তা অধিকার অধিদপ্তর এর উদ্যোগে এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার চুয়াডাঙ্গা অঞ্চলের সহকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে অভিযানে দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে মেহেরপুর জেলার গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারের সাইফুল ষ্টোরে ৪ হাজার এবং উজ্জল স্টোরে ২ দুই হাজার টাকা জরিমানা করা হয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ