ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ভোক্তা অধিকার অধিদপ্তর এর উদ্যোগে এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার চুয়াডাঙ্গা অঞ্চলের সহকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে অভিযানে দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে মেহেরপুর জেলার গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারের সাইফুল ষ্টোরে ৪ হাজার এবং উজ্জল স্টোরে ২ দুই হাজার টাকা জরিমানা করা হয়।
