দর্শনায় চার ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- আপলোড তারিখঃ
১৫-০৭-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদক:
দর্শনায় করোনা প্রাদুর্ভাব রোধে ওষুধ ফার্মেসি মালিকদের সচেতনতার লক্ষ্যে ৪টি ওষুধ ফার্মেসিতে পৃথকভাবে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সরকারি বিধি নিষেধ অমান্য করায় ৪ ফার্মেসি মালিককে অর্থদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার শিল্পনগরী দর্শনা পৌর শহর এলাকায় চুয়াডাঙ্গা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার ও ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ৪টি ফার্মেসির মালিককে সরকারি নিয়ম-নীতির না মানায় জরিমানা করা হয়। ফার্মেসি দোকান মালিকগণ তাঁদের জরিমানার অর্থ নগদ ৬ হাজার টাকা পরিশোধ করেছেন। ভবিষ্যতে সরকারি বিধি নিষেধ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন এই দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কমেন্ট বক্স