দর্শনায় চার ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপলোড তারিখঃ 2020-07-15 ইং
দর্শনায় চার ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: দর্শনায় করোনা প্রাদুর্ভাব রোধে ওষুধ ফার্মেসি মালিকদের সচেতনতার লক্ষ্যে ৪টি ওষুধ ফার্মেসিতে পৃথকভাবে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সরকারি বিধি নিষেধ অমান্য করায় ৪ ফার্মেসি মালিককে অর্থদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার শিল্পনগরী দর্শনা পৌর শহর এলাকায় চুয়াডাঙ্গা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার ও ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ৪টি ফার্মেসির মালিককে সরকারি নিয়ম-নীতির না মানায় জরিমানা করা হয়। ফার্মেসি দোকান মালিকগণ তাঁদের জরিমানার অর্থ নগদ ৬ হাজার টাকা পরিশোধ করেছেন। ভবিষ্যতে সরকারি বিধি নিষেধ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন এই দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)