আইলহাঁস ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে টেলিভিশন প্রদান করলেন টোটন জোয়ার্দ্দার
- আপলোড তারিখঃ
১১-০৭-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদক:
আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড (পাইকপাড়া) আওয়ামী লীগের কার্যালয়ে একটি টেলিভিশন প্রদান করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন নিজ তহবিল থেকে একটি ৩২ ইঞ্চি টেলিভিশন প্রদান করেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে আইলহাঁস ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এই টেলিভিশন প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, যুবলীগের নেতা শেখ সেলিম, জালাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন বিশ্বাস, সহসভাপতি আব্দুল ওহাব মালিতা, উক্ত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফকির চাঁদ ও সাধারণ সম্পাদক আজিজুল মালিথাসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
কমেন্ট বক্স