আইলহাঁস ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে টেলিভিশন প্রদান করলেন টোটন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2020-07-11 ইং
আইলহাঁস ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে টেলিভিশন প্রদান করলেন টোটন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড (পাইকপাড়া) আওয়ামী লীগের কার্যালয়ে একটি টেলিভিশন প্রদান করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন নিজ তহবিল থেকে একটি ৩২ ইঞ্চি টেলিভিশন প্রদান করেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে আইলহাঁস ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এই টেলিভিশন প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, যুবলীগের নেতা শেখ সেলিম, জালাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন বিশ্বাস, সহসভাপতি আব্দুল ওহাব মালিতা, উক্ত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফকির চাঁদ ও সাধারণ সম্পাদক আজিজুল মালিথাসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)