সাংবাদিকদের কাছ থেকে সহযোগিতা কামনা
- আপলোড তারিখঃ
০৯-০৭-২০২০
ইং
মেহেরপুরের সাংবাদিকদের সঙ্গে নবাগত ডিসির মতবিনিময়
মেহেরপুর অফিস:
মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সঙ্গে মেহেরপুরের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা প্রশাসক মেহেরপুরের উন্নয়নকল্পে মেহেরপুরের সব সাংবাদিকের কাছে সহযোগিতা কামনা করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, মোহাম্মদ আবু সাঈদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মুজাহিদুল ইসলাম, মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরন্য, সভাপতি ফজলুল হক মণ্টু, সাধারণ সম্পাদক আলামিন হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহবুবুব চাঁন্দুসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স