সাংবাদিকদের কাছ থেকে সহযোগিতা কামনা

আপলোড তারিখঃ 2020-07-09 ইং
সাংবাদিকদের কাছ থেকে সহযোগিতা কামনা ছবির ক্যাপশন:
মেহেরপুরের সাংবাদিকদের সঙ্গে নবাগত ডিসির মতবিনিময় মেহেরপুর অফিস: মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সঙ্গে মেহেরপুরের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা প্রশাসক মেহেরপুরের উন্নয়নকল্পে মেহেরপুরের সব সাংবাদিকের কাছে সহযোগিতা কামনা করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, মোহাম্মদ আবু সাঈদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মুজাহিদুল ইসলাম, মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরন্য, সভাপতি ফজলুল হক মণ্টু, সাধারণ সম্পাদক আলামিন হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহবুবুব চাঁন্দুসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)