মেহেরপুরে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতামূলক প্রচারণা
- আপলোড তারিখঃ
০৬-০৭-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে। গতকাল রবিবার বিকালের দিকে এ প্রচারণা চালানো হয়। মেহেরপুর ট্রাফিক পুলিশের টি আই ইসমাইল হোসেনের নেতৃত্বে ট্রাফিক পুলিশের সদস্যরা মেহেরপুর শহরের হোটেল বাজার সহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালায়। পুলিশ সদস্যরা করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণায় অংশ নেন। এ সময় সকলকে বাড়ির বাইরে আসার আগে মাস্ক পরিধান করার জন্য আহবান জানানো হয়। এ সময় মেহেরপুর ডিএসবির ইন্সপেক্টর একরাম হোসেন সহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স