মেহেরপুরে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতামূলক প্রচারণা

আপলোড তারিখঃ 2020-07-06 ইং
মেহেরপুরে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতামূলক প্রচারণা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে। গতকাল রবিবার বিকালের দিকে এ প্রচারণা চালানো হয়। মেহেরপুর ট্রাফিক পুলিশের টি আই ইসমাইল হোসেনের নেতৃত্বে ট্রাফিক পুলিশের সদস্যরা মেহেরপুর শহরের হোটেল বাজার সহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালায়। পুলিশ সদস্যরা করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণায় অংশ নেন। এ সময় সকলকে বাড়ির বাইরে আসার আগে মাস্ক পরিধান করার জন্য আহবান জানানো হয়। এ সময় মেহেরপুর ডিএসবির ইন্সপেক্টর একরাম হোসেন সহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)