মেহেরপুরের জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা
- আপলোড তারিখঃ
০৫-০৭-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি, মেহেরপুর পাবলিক লাইব্রেরি ও মেহেরপুর ক্লাবের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসক মো. আতাউল গনিকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী জেলা প্রশাসক মো. আতাউল গনি, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক পল্লব ভট্টাচার্য, হাসানুজ্জামান মালেক, অ্যাড. ইব্রাহিম শাহীন, জেলা শিল্পকলা একাডেমির বর্তমান সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ। এর পরে বিদায়ী জেলা প্রশাসককে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি, পাবলিক লাইব্রেরি ও মেহেরপুর ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
কমেন্ট বক্স